শিক্ষা

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২১ মে

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২১ মে
ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২১ মে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২১ মে শুরু হবে। ভর্তি পরীক্ষার আবেদন প্রত্র গ্রহণ শুরু হবে ৮ মার্চ এবং তা চলবে ৩১ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ডিনস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ২২ মে, ‘গ’ ইউনিটের ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ২৮ মে ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে।

আগের দিন তিনটি বাদে সব পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও মেডিকেলের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী এপ্রিল থেকে জুন পর্যন্ত ধাপে ধাপে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। শিগগিরই তা ঘোষণা করা হবে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ