শিক্ষা

জাবিতে তালা ভেঙে হলে ঢুকল শিক্ষার্থীরা

জাবিতে তালা ভেঙে হলে ঢুকল শিক্ষার্থীরা
জাবিতে তালা ভেঙে হলে ঢুকল শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের তালা ভেঙে হলে প্রবেশ করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আল বেরুনি হলের তালা ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেন। পরে মেয়েদের ফজিলাতুন্নেসা হলের গেট টপকে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে গেট খুলে দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হল খোলার দাবি মেনে নেয়নি। আমরা এভাবে অনিরাপদভাবে বিশ্ববিদ্যালয়ের বাহিরে থাকতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আমরা বাধ্য হয়েই তালা ভেঙে হলে প্রবেশ করছি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪টি হলে তালা ভাঙা হয়েছে বলে জানা গেছে।

এর আগে সকাল থেকে হল খোলাসহ চার দফা দাবিতে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। দাবিগুলো হলো:

১. আজকের মধ্যেই হল খুলতে হবে।

২. শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে।

৩. গেরুয়াতে স্থায়ী প্রচীর ও গেইট নিমাণ করতে হবে।

৪. আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।

এসব দাবি নিয়ে সকাল ১০টায় শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান শিক্ষার্থীদের জানান, সরকার অনুমতি না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা সম্ভব না।

এর পরপরই শিক্ষার্থীরা আবাসিক হলের তালা ভেঙে হলে ওঠার সিদ্ধান্ত নেয়। দুপুর সাড়ে ১২টায় আল-বেরুণী এবং ফজিলাতুন্নেসা হলের তালা ভাঙে আন্দোলনরত শিক্ষার্থীরা। ধারাবাহিকভাবে সকল হলের তালা ভেঙে তারা ভেতরে অবস্থান করবেন বলে জানান। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ