শিক্ষা

সব বিশ্ববিদ্যালয় খুলছে ২৪ মে, হল ১৭ মে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলছে আগামী ২৪ মে এবং আবাসিক হল খুলবে আগামী ১৭ মে। সোমবার (২২ ফেব্রুয়ারি) এক বিশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদের পর আগামী ২৪ মে থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শেণিকক্ষে পাঠদান শুরু হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আগামী ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুেলো খুলে দেওয়া হবে।

তিনি বলেন, আজ আমি শুধু বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সারা বিশ্বে অনলাইনের মাধ্যমে পাঠদান করার চেষ্টা করেছে। আমরাও অনলাইনে পাঠদান চালিয়ে গেছি। তবে কিছু সমস্যার কারণে সবাই অনলাইন ক্লাসে অংশ নিতে পারেনি।

দীপু মনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারি সবাইকে টিকা দেওয়া হবে।

এদিকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হঠাৎ করে শুরু হয় অস্থিরতা। হলগুলো খুলে দেওয়ার জন্য শিক্ষার্থীরা কয়েকদিন থেকেই আন্দোলন করে আসছিল। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে তালা ভেঙে শিক্ষার্তীরা ভেতরে প্রবেশ করার ঘটনাও ঘটেছে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়েও হলের তালা ভেঙে ভেতরে ঢুকে শিক্ষার্থীরা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয়েও হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থী। এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দীর্ঘ এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। স্কুল-কলেজগুলোতে ৩৯ পাতার গাইডলাইন পাঠিয়ে বলা হয়, ৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুলগুলো প্রস্তুত করে রাখতে, যাতে যে কোনো মুহূর্তে সেগুলো খুলে দেয়া যেতে পারে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ