শিক্ষা

সাত কলেজের বিষয়ে জরুরি বৈঠক সন্ধ্যায়

নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এক জরুরি সভার আহ্বান করা হয়েছে।

ভার্চুয়াল এ সভায় যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষবৃন্দ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সাত কলেজের চলমান পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (২২ ফ্রেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন আগামী ১৭ সে বিশ্ববিদ্যালয়গুলোর খুলে দেওয়া হবে। এই সময় পর্যন্ত পরীক্ষা বন্ধ করতে হবে। সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সমভাবে প্রযোজ্য হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এরপর সাত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করে চলমান পরীক্ষা ১৭ মে পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর রাতেই শিক্ষার্থীরা পরীক্ষা চালিয়ে নেওয়ার দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ আন্দোলন শুরু করে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ