শিক্ষা

ঢাবিতে বাম ছাত্রজোটের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩০

ঢাবিতে বাম ছাত্রজোটের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩০
ঢাবিতে বাম ছাত্রজোটের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে প্রগতিশীল ছাত্রজোটের নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় বেশ কয়েজন আহত হয়েছে। তাদের মধ্যে নয়জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক শাহিনুর সুমি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মন তমা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার গবেষণা বিষয়ক সম্পাদক আসমানি আশা, ঢাবি শাখার এজিএস মেঘমল্লার বসু, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সংগঠক জাবির আহমেদ জুবেল ও জান্নাতুল ফেরদৌস।

আহত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোটের কুশ পুত্তলিকা ও বিক্ষোভ কর্মসূচি ছিল। কর্মসূচি চলাকালে ছাত্রলীগের দুইশো নেতাকর্মী লাঠিসোঠা, ইটপাটকেল ও ভাঙা বেঞ্চ নিয়ে আমাদের উপর হামলা চালায়। তারা কয়েক দফায় হামলা চালায়। প্রথম দফায় হামলার পর আমরা আবার সেখানে দাঁড়াই। তখন আবার ছাত্রলীগ হামলা চালায়। এতে আমাদের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ