শিক্ষা

ভিডিও দেখে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান ছাত্রলীগ সম্পাদক

ভিডিও দেখে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান ছাত্রলীগ সম্পাদক
ভিডিও দেখে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান ছাত্রলীগ সম্পাদক

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, প্রগতিশীলতার নামে কিছু বহিরাগত অভ্যন্তরীণ কোন্দলে মারামারিতে লিপ্ত হয়েছিল। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িত নয়। ভিডিও ফুটেজ দেখে বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে এই ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয় বলে রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন লেখক ভট্টাচার্য।

তিনি বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে চলা অব্যাহত মিথ্যাচারের আরেকটি নমুনা আজকের এই হামলার অভিযোগ। ছাত্রলীগের সঙ্গে হামলার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, ‘প্রগতিশীলতার নামে কিছু বহিরাগত অভ্যন্তরীণ কোন্দলে মারামারিতে লিপ্ত হয়েছিল। তারা ইট আর ডাব চালাচালি করেছে। ছাত্রলীগের অনেক কর্মী, যারা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে এসেছিল, তাদের ওপর ইট পাটকেল ছুড়েছে, তাতে কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং টিএসসিতে বেড়াতে আসা সাধারণ জনগণ আহত হয়েছেন।’

ভিডিও ফুটেজ দেখে প্রগতিশীলতার নামে যারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, জামায়াতের পেইড এজেন্ট সেইসব মাদকাসক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান লেখক ভট্টাচার্য। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ