শিক্ষা

মেডিক্যাল কলেজের এমবিবিএস ফাইনাল পেশাগত পরীক্ষা স্থগিত

মেডিক্যাল কলেজের এমবিবিএস ফাইনাল পেশাগত পরীক্ষা স্থগিত
মেডিক্যাল কলেজের এমবিবিএস ফাইনাল পেশাগত পরীক্ষা স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব মেডিক্যাল কলেজের এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল রবিবার (৪ এপ্রিল) থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ শনিবার (৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৪ এপ্রিল থেকে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিক্যাল কলেজের ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি-২০২১ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে-২০২০ এবং নভেম্বর-২০২০ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চলবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ