করোনার প্রকোপ ঠেকাতে লকডাউন ঘোষণা করেছে সরকার। এ অবস্থায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার(৫এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে। আগামী ৯ এপ্রিল ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সার্বিক কার্যাবলি- চলাচলে সরকারের নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে প্রথম বর্ষের এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর আগে শুক্রবার সরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা শেষে রোববার ফল প্রকাশ করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: