শিক্ষা

বাসার দরজা ভেঙে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

বাসার দরজা ভেঙে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার
বাসার দরজা ভেঙে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও কলামিস্ট তারেক শামসুর রেহমানের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তুরাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসমাউল হুসনা জানান, দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ গিয়ে দেখে তার ঘরের দরজা ভেতর থেকে লাগানো। পরে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

ওসি মো. মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে কাজ করছে। মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিক কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ