শিক্ষা

ষষ্ঠ থেকে নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত

ষষ্ঠ থেকে নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত
ষষ্ঠ থেকে নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত

কোভিড-১৯ পরিস্থিতিতে চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে সরকার।

শুক্রবার (২৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।

২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ কারণে মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রমে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ের ওপর লিখে শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হতো।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে না পারায় পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হয়। এ কার্যক্রম শুরু হয় চলতি শিক্ষাবর্ষে। কিন্তু আবারও করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ