শিক্ষা

প্রকৌশলে গুচ্ছ পদ্ধতি: ভর্তি পরীক্ষার আবেদন শুরু

প্রকৌশলে গুচ্ছ পদ্ধতি: ভর্তি পরীক্ষার আবেদন শুরু
প্রকৌশলে গুচ্ছ পদ্ধতি: ভর্তি পরীক্ষার আবেদন শুরু

দেশের তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় থেকে অনলাইনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। ভর্তির ওয়েবসাইটে www.admissionckruet.ac.bd গিয়ে আগামী ৮ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।

আবেদনকারীদের ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে ৯০০ টাকা ফি দিয়ে প্রাথমিক আবেদন করতে হবে। আর ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের ১ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১২ জুন একযোগে অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৩০ জুন ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে। ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, এবার তিন বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে মোট ৩ হাজার ২০১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। চুয়েটে সংরক্ষিত ১১ আসনসহ মোট ৯০১টি, কুয়েটে সংরক্ষিত ৫ আসনসহ ১ হাজার ৬৫ এবং রুয়েটে সংরক্ষিত ৫টিসহ ১ হাজার ২৩৫টি আসন রয়েছে। মেধা তালিকায় চুয়েটে ৮৯০টি, কুয়েটে ১ হাজার ৬০টি এবং ১ হাজার ২৩৫টি আসন রয়েছে।

আগামী ৮ মে অনলাইনে আবেদন শেষ হওয়ার পর ২ জুন ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নামসহ কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ জুন ‘ক’ ও ‘খ’ গ্রুপে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুন ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

পরীক্ষার বিষয় ও মানবন্টন: এবারের ভর্তি পরীক্ষায় সাধারণ প্রকৌশল বিভাগসহ এবং নগর ও পরিকল্পনা বিভাগ অর্থাৎ গ্রুপ ‘ক’তে এমসিকিউ পদ্ধতিতে ৫০০ আর প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগ নিয়ে গ্রুপ ‘খ’তে ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘ক’ গ্রুপে গণিত (উচ্চতর) ১৫টি প্রশ্ন ১৫০ নম্বর পদার্থবিজ্ঞান ১৫ টিতে ১৫০ এবং রসায়ন ১৫টিতে ১৫০ এবং ইংরেজি বিষয়ে ৫টি প্রশ্নের জন্য ৫০ নিয়ে মোট ৫০০ নম্বরের পরীক্ষা হবে। এদিকে গ্রুপ ‘খ’ তে উপরিউক্ত প্রশ্নের সঙ্গে অঙ্কন ২০০ নম্বর নিয়ে মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় আবেদনের ভিত্তিতে সারাদেশ থেকে সেরা ৩০ হাজার আবেদন গ্রহণ করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ