শিক্ষা

পরিস্থিতির উন্নতি না হলে ১ জুলাই থেকে ঢাবিতে অনলাইনে পরীক্ষা

পরিস্থিতির উন্নতি না হলে ১ জুলাই থেকে ঢাবিতে অনলাইনে পরীক্ষা
পরিস্থিতির উন্নতি না হলে ১ জুলাই থেকে ঢাবিতে অনলাইনে পরীক্ষা

করোনা পরিস্থিতির উন্নতি না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১ জুলাই থেকে অনলাইনে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি।

বুধবার (০৫ মে) বিকেলে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ঢাবি ডিনস কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এসময় ঢাবির আবাসিক হলগুলো বন্ধই থাকবে।

ডিনস কমিটির সভার সিদ্ধান্তের বিষয়ে মাকসুদ কামাল বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে৷ অনলাইন পরীক্ষার গ্রহণযোগ্যতা ও পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়, তা সুনির্দিষ্ট করতে অনুষদগুলোর ডিন ও ইনস্টিটিউটগুলোর পরিচালকদের একটি কৌশলপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ৷ দুই সপ্তাহের মধ্যে এই কৌশলপত্র জমা দিতে বলা হয়েছে ৷ এ ছাড়া অনলাইন পরীক্ষার দায়িত্ব পালনের ব্যাপারে শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে ৷ ডিনস কমিটির এসব সিদ্ধান্ত শিগগির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় অনুমোদন করা হবে ৷

চূড়ান্ত পরীক্ষা আটকে থাকায় ঢাবি শিক্ষার্থীরা এর মধ্যেই এক বছর পিছিয়ে পড়েছেন ৷ পড়াশুনা শেষ করতে না পারায় শিক্ষার্থীদের অনেকের কর্মজীবনে প্রবেশ তথা ভবিষ্যতের পরিকল্পনা থমকে আছে ৷ এমন পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এলো ৷

এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৭ মে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে গত ২৯ এপ্রিল সরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত হওয়ার আগপর্যন্ত হল বন্ধ থাকবে। টিকা নিশ্চিত হওয়ার অন্তত চার সপ্তাহ পর হল খুলে দেওয়া হবে।

করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ আছে৷ এর মধ্যে অনলাইনে ক্লাস ও দুটি সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা হয়েছে। তবে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা আটকে আছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ