শিক্ষা

করোনা পরিস্থিতির উন্নতি না হলে অনলাইনে ঢাবি’র পরীক্ষা

করোনা পরিস্থিতির উন্নতি না হলে অনলাইনে ঢাবি’র পরীক্ষা
করোনা পরিস্থিতির উন্নতি না হলে অনলাইনে ঢাবি’র পরীক্ষা

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি পরিস্থিতির উন্নতি না হলে আপদকালীন ব্যবস্থা হিসেবে ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল-বার্ষিক পরীক্ষাসহ সকল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে।

তবে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রচলিত নিয়মে সশরীরে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গণমাধ্যমে পাঠানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: সভায় কৌশলগত কারণে প্রতিটি কোর্সকে একাধিক ভাগে ভাগ করে বিভিন্ন ধরন পদ্ধতিতে পরীক্ষা (যেমন: বর্ণনামূলক সংক্ষিপ্ত আকারে, এমসিকিউ, কুইজ, এসাইনমেন্ট এবং ওপেনবুক পরীক্ষা) নেয়ার সিদ্ধান্ত হয়। পরীক্ষার সময় ও পূর্ণমান কমানো হবে, তবে মূল্যায়নকৃত ফলাফলকে প্রচলিত পূর্ণমানে রূপান্তর করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে। ক্রেডিট অপরিবর্তিত থাকবে। এছাড়া, কম্পিউটারভিত্তিক ব্যবহারিক পরীক্ষাসমূহ অনলাইনে নেয়া হবে। অন্যান্য ল্যাব-ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা যথাযথ নিয়মে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গ্রহণ করা হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকরা অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য নিজ নিজ একাডেমিক ঘরানার পরীক্ষা ও প্রশ্নের ধরণ নির্ধারণ করে একটি গাইডলাইন তৈরি করবেন। তারা আগামী ২ সপ্তাহের মধ্যে এই গাইডলাইন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর কাছে পাঠাবেন।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালকসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা সংযুক্ত ছিলেন। / চ্যাআই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ