শিক্ষা

রাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা

রাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা
রাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) 'অবৈধ' নিয়োগ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করতে ক্যাম্পাসে গেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা।

শনিবার পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে যান তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তার সঙ্গে রয়েছেন- কমিটির সদস্য এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাকির হোসেন আখন্দ ও ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান। এরপর তারা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার কার্যালয়ে যান৷ পৌনে ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা উপাচার্যের কার্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করছেন।

নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে গত বৃহস্পতিবার বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ১৪১ জনকে নিয়োগ দেন। ওইদিনই শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগকে অবৈধ উল্লেখ করে তদন্ত কমিটি গঠন করে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ