শিক্ষা

পেছাল রাবি’র ভর্তি পরীক্ষা

পেছাল রাবি’র ভর্তি পরীক্ষা
পেছাল রাবি’র ভর্তি পরীক্ষা

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স (১ম বর্ষ) ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্যটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন সিদ্ধান্ত মোতাবেক, ১৬ আগস্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে। এরপর ১৭ আগস্ট ‘এ’ ইউনিট এবং সর্বশেষ ১৮ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, এ বছর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৪, ১৫ ও ১৬ জুন তিন ইউনিটে নেওয়ার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি পরীক্ষা তিনটি শিফটে হবে এবং তিন দিনেই ভর্তি পরীক্ষা শেষ হবে।

এদিকে, এবারের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনে তিন ইউনিটে বিশেষ কোটা বাদে চার হাজার ১৭৩ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মোট এক লাখ ২৭ হাজার ৬৪৬। এই হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ৩১ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং সশরীরে পরীক্ষা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ