শিক্ষা

অনলাইনে জাবির ৬ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ৬ জন শিক্ষক নিয়েগের প্রক্রিয়া ২০ জুন পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের নথি আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে, ওই ৬ শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের আদেশের জন্য ২০ জুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

অনলাইনে ৬ শিক্ষক নিয়েগের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। জাবির পক্ষে ছিলেন অ্যাডভোকেট কুমার দেবুল দে। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

এর আগে, গত ১০ জুন জাবির ৬ জন শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন একই বিভাগের ৪ শিক্ষক। রিটকারী শিক্ষকরা হলেন, ড. এস এম আনোয়ার উল্লাহ ভূঁইয়া, ড. মো. কামরুল আহসান, মো. জাকির হোসাইন ও আব্দুস সাত্তার।

গত ১১ ফেব্রুয়ারি দর্শন বিভাগে ৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়। করোনার কারণে শিক্ষার্থীরা যখন ক্লাস করার সুযোগ পাচ্ছে না, সেখানে অনলাইনে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে হঠকারী সিদ্ধান্ত বলে এটি বাতিলের দাবি জানান ওই বিভাগের শিক্ষকেরা।

এর আগে, নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করতে দেওয়া হয় আইনি নোটিশ। নোটিশের জবাব না পেয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে রিট করা হয় আদালতে। রিটে বিবাদী করা হয়- শিক্ষা সচিব, ইউজিসির চেয়ারম্যান, জাবির উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, গত ১২ জুন অনলাইনে জাবির দর্শন বিভাগে ৬ শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ