শিক্ষা

এসএসসি ফরম পূরণের সময় বাড়ল

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা আগামী ২৩ জুন (বুধবার) পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। তবে সময় আর বাড়ানো হবে না বলেও জানিয়েছে শিক্ষা বোর্ড।

গতকাল মঙ্গলবার (১৫ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বাের্ড নির্ধারিত ফি'র অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযােগ নেই। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযােগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। এরমধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। পরে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষা বোর্ড।

বিধিনিষেধ কিছুটা শিথিল করায় ওই সময় বাদ পড়া শিক্ষার্থীদের সুযোগ দিয়ে গত ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করার সুযোগ দেওয়া হয়। এরপর আরেক দফা সময় বাড়ানোর পর তৃতীয় দফায় ২৩ জুন পর্যন্ত সময় বাড়িয়েছে শিক্ষা বোর্ড। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ