শিক্ষা

এক মাস পেছাল ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা / ছবি: ইন্টারনেট
কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা / ছবি: ইন্টারনেট

চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ২০২০-২১ শিক্ষাবর্ষে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ৩১ জুলাই যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা আরও এক মাসেরও বেশি সময় পেছানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (১৬ জুন) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষিশিক্ষাপ্রধান বিশ্ববিদ্যালয়সমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ/সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ আগামী ৩১ জুলাইয়ের পরিবর্তে ৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার কেন্দ্রীয় কমিটির ৫ম সভায় দেশের করোনা পরিস্থিতি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পর্যালোচনাপূর্বক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দ্বিতীয় বারের মতো কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার।

বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। / ঢাকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ