শিক্ষা

এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গতকাল শনিবার (১৭ জুলাই) চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। ৭টি বিষয়ে আগামীকাল সোমবার (১৯ জুলাই) থেকে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে।

কঠোর বিধিনিষের কারণে শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমা দেওয়ার সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

গত ২৩ জুন জারি করা এক আদেশে অধিদপ্তর বলেছে, করোনা মহামারির কারণে যেসব এলাকায় বিধিনিষেধ চলছে, সেসব এলাকার আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের কাছ থেকে ক্ষেত্রবিশেষে বিতরণকৃত অ্যাসাইনমেন্ট জমার তারিখ পুনর্নির্ধারণ করতে পারবেন। যেসব শিক্ষার্থী বিধিনিষেধের কারণে যথাসময়ে অ্যাসাইনমেন্ট গ্রহণ করতে পারবে না, তাদের পরবর্তী সুবিধাজনক সময়ে প্রতিষ্ঠানপ্রধানরা অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমার সুযোগ দেবেন। স্বাস্থ্যবিধি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলেছে শিক্ষা অধিদপ্তর।

অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনায় অধিদপ্তর বলছে, করোনার কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি এবং তাদের মূল্যায়ন করা যায়নি।

শিক্ষা মন্ত্রণালয় এর বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এনসিটিবি ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে পুনর্বিন্যাস করেছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পুনর্বিন্যাসকৃত পাঠসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য এনসিটিবি কর্তৃক বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনাসহ (রুবিক্সসহ) অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। / প্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ