শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুননির্ধারণ করা হয়েছে। আগামী ৪ অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে ভর্তি উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য ড. সুলতান-উল-ইসলাম।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ অক্টোবর সোমবার ‘সি’ ইউনিট, ৫ অক্টোবর ‘এ’ ইউনিট ও ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩ শিফটে সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১০; দুপুর ১২টা থেকে ১টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে।

এ দিকে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd -এর admission মেনু থেকেও দেখা যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ