শিক্ষা

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ‘বাইক হামলা’ চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। হামলায় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে অন্তত ১০ নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। রবিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টিএসসির দিকে এগোলে এ হামলা হয়। এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আমরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। এসময় বিএনসিসির সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে আমাদের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আরো বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন।’ / কা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ