শিক্ষা

১৩ সেপ্টেম্বর থেকে খুলছে মেডিকেল কলেজ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের সব মেডিকেল কলেজ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৩ সেপ্টেম্বর থেকে সব মেডিকেল কলেজ খুলে দেওয়া হবে। ধাপে ধাপে হবে ক্লাস।

মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে জাহিদ মালেক বলেন, মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের স্বশরীরে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর।

এদিকে সংসদে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে তা আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ