শিক্ষা

আগামী ১৩ নভেম্বর রুয়েট-চুয়েট-কুয়েট'র ভর্তি পরীক্ষা

-
-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ নবেম্বর। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এর আগে দুই দফা ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটির ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও চুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম বলেন, ‘করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি হ্রাস পাওয়ায় ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ ভর্তি পরীক্ষা আগামী ১৩ নবেম্বর অনুষ্ঠিত হবে।’

এর আগে দুই দফা ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ জুন। পরে ১২ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ