শিক্ষা

রাবি ভর্তি পরীক্ষা শুরু ৪ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। শেষ হবে ৬ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষা বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ অক্টোবর (সোমবার) ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি শিফটে এই ইউনিটের পরীক্ষা হবে। প্রথম শিফটে পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। প্রথম শিফটে বিজ্ঞানের গ্রুপ ১ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়। এই শিফটের পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিজ্ঞানের গ্রুপ ২ এর শিক্ষার্থীরা। তৃতীয় শিফটের পরীক্ষা বেলা তিনটায় শুরু হয়ে শেষ হবে চারটায়। এই শিফটে বিজ্ঞানের গ্রুপ ৩ এর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।

৫ অক্টোবর (মঙ্গলবার) ‘এ’ ইউনিটের পরীক্ষাও তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন।

এ ছাড়া আগামী ৬ অক্টোবর (বুধবার) ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাও অনুষ্ঠিত হবে তিনটি শিফটে।

কীভাবে হবে পরীক্ষা?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা শুধু বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ২৫। প্রতিটি ভুল উত্তরের দশমিক ২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ, ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যুনতম পাস নম্বর ৪০।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ