শিক্ষা

এসএসসি-এইচএসসি নিয়ে শিক্ষামন্ত্রী

‘সময়মতো সুষ্ঠুভাবে সকল পরীক্ষা সম্পন্ন হবে’

-
-

করোনা মহামারির কারণে বিলম্বিত ও সংক্ষিপ্ত সূচির এসএসসি-এইচএসসি সমমানের সকল পরীক্ষা সময়মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আসন্ন এসএসসি-এইচএসসি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের সমস্ত প্রিপারেশন আছে। বর্তমানে করোনা পরিস্থিতির যে অবস্থা আশা করছি সময়মতো সুষ্ঠুভাবে সকল পরীক্ষা সম্পন্ন হবে।

এর আগে তিনি বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। এই দিনটি বিশেষ করে আমাদের সারা দেশের শিক্ষার্থীরা যথাযথভাবে উদযাপন করছে।

প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গাছ রোপণ করবে। তারা গাছের পরিচর্যা করবে, এর মাধ্যমে তাদের মধ্যে যত্নশীলতার মানসিকতা গড়ে ওঠবে। এরই ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশকে গড়ে তুলবে।

এর আগে প্রতিষ্ঠানটির চত্ত্বরে একটি আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ