শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

-
-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু হচ্ছে। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকার বাইরে সাত বিভাগে সাতটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসাধু পন্থা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এবার ৭ হাজার ১৪৮ আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেবেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ