শিক্ষা

তালা ভেঙে ঢাবির একুশে হলে শিক্ষার্থীদের প্রবেশ

-
-
তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে শিক্ষার্থীরা প্রবেশ করেছে। আগামী ৫ অক্টোবর আবাসিক হল খোলার সিদ্ধান্ত থাকলেও তার আগেই আজ শুক্রবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা একুশে হল ফটকের সামনে জড়ো হন। এরপর সাড়ে তিনটার দিকে হলের প্রধান ফটকের কলাপসিবল গেটের তালা ভেঙে তারা হলে প্রবেশ করেন। হল প্রশাসনের পক্ষ থেকে তাদের হল ত্যাগ করার অনুরোধ জানালেও তাতে তারা কর্ণপাত করেননি। অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ বলেন, ঢাবির হল আজ খুলে দেয়া হবে কিনা সে বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলছে। আমরা ছাত্রদের বোঝানোর চেষ্টা করছি। এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, কেবল স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর গ্রন্থাগার খোলার এবং ৫ অক্টোবর তাদের হলে উঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর গ্রন্থাগার খুলে দেয়া হয় শিক্ষার্থীদের জন্য।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ