শিক্ষা

ঢাবির 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। গতকাল অনুষ্ঠিত ক ইউনিটের পরীক্ষার মত ঢাকার বাইরে ৭ বিভাগীয় শহরের একটি করে কেন্দ্রে একযোগে নেয়া হবে এ পরীক্ষা।

'খ' ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, এবার 'খ' ইউনিটে ২ হাহার ৩৭৮টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪৭ হাজার ৬৩২ জন। সে হিসেবে আসনপ্রতি পরীক্ষার্থী ২০ জন।

এই মোট আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৮৫০ জন ভর্তি পরীক্ষা দেবে ঢাবি ক্যাম্পাসে। বাকিদের মধ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। এবারই প্রথম ঢাকার বাইরে নেয়া হচ্ছে ভর্তি পরীক্ষা।

২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবার পাঁচ ইউনিটে মোট ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ক ইউনিটে ১ হাজার ৮১৫ আসনের বিপরীতে ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন আবেদন করেছিলেন। খ ইউনিটে ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ জন, গ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন, ঘ ইউনিটে ১ হাজার ৫৭০ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন আবেদন করেছেন।

অন্যদিকে চ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৫ হাজার ৪৯৬টি৷ সেই হিসাবে প্রতি আসনের জন্য ক ইউনিটে ৬৫ জন, খ ইউনিটে ২০ জন, গ ইউনিটে ২২ জন, ঘ ইউনিটে ৭৪ জন ও চ ইউনিটে ১১৫ জন লড়বেন৷

সূচি অনুযায়ী আগামী ২২, ২৩ অক্টোবর এবং ৯ নভেম্বর হবে পার্যায়ক্রমে গ, ঘ এবং চ ইউনিটের পরীক্ষা। এর আগে গতকাল শুক্রবার ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ‘চ’ ইউনিটে এবং কম ‘খ’ ইউনিটে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ