প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ১১ই অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলতে যাচ্ছে।
শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। আর ২১শে অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। তবে হলে উঠতে হলে করোনা টিকার অন্তত এক ডোজ নেয়া নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের। সভা শেষে এসব তথ্য জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শনিবার (২ অক্টোবর) পূর্বনির্ধারিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে অনলাইনের পাশাপাশি অফলাইন ক্লাস শুরু হবে। শিক্ষার্থীরা তাদের সুবিধামতো অনলাইন বা অফলাইন ক্লাসে অংশ নিতে পারবে। নূন্যতম এক ডোজ টিকা নেয়া সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আলাদা করে কোয়ারিন্টিন পালন করতে হবে না। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।
গত ২৯শে সেপ্টেম্বর, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল থেকে আবাসিক হলগুলো ২১শে অক্টোবর খুলে দেয়ার সুপারিশ করা হয়।