শিক্ষা

রাবিতে ভর্তি পরীক্ষা আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার। আজ সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।

প্রতি আসনের বিপরীতে লড়াই করছে ৩১ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ৩টি ইউনিটে প্রতিদিন ৩ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের শিফটে সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলবে পরীক্ষা। এ ছাড়া পরের ২টি শিফট হলো, দুপুর ১২টা থেকে ১টা এবং বিকেল ৩টা থেকে ৪টা।

দ্বিতীয় দিন মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী (বুধবার) ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য শিক্ষার্থীরা সময় পাবেন এক ঘণ্টা।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের তথ্যমতে, ৩ ইউনিটে ‘বিশেষ’ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ২৭ হাজার ৬৪৬টি। এই হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৩১ জন ভর্তিচ্ছু।

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জালিয়াতির বিষয়ে আমরা খুবই সতর্ক।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাসে নজরদারি বাড়াতে বলেছি। কোনো জালিয়াতকে ধরতে পারলে ছাড় দেয়া হবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ