শিক্ষা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে সকাল সাড়ে ১০ টায় শেষ হবে।

পরে দুপুর ১২টা থেকে ১টায় দ্বিতীয় শিফট ও বিকেল ৩টা থেকে ৪টায় তৃতীয় শিফটের পরীক্ষা হবে৷

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ২ হাজার ৬৯টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪৩ হাজার ৫৫৮ জন। 'এ' ইউনিটে প্রতি আসনে লড়াই করবেন ২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এছাড়া ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৩৯ হাজার ৮৯৫ জন। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নির্ধারিত আসন ছিল ১ লাখ ৩৫ হাজার। তবে চূড়ান্তভাবে আবেদন করেছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী।

এছাড়া আগামীকাল 'বি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে সাড়ে ১০টায় শেষ হবে। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ১টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টায় শুরু হয়ে শেষ হবে ৪টায়।

এদিকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৬ শতাংশ। পরীক্ষায় ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। অনুপস্থিত ছিল মোট ১০ হাজার ৭৪১ জন শিক্ষার্থী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ