শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১০ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের চলমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ অক্টোবর শুরু হবে। ক্রমান্বয়ে ইউনিটগুলোর ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত বুধবার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ অক্টোবর এবং শেষ হবে ২৯ নভেম্বর। এ ছাড়া, আগামী ১ ডিসেম্বর ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার সি ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে রাবিতে ভর্তি পরীক্ষা শুরু হয়। মঙ্গলবার এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ১৯১টি আসনের বিপরীতে ৩টি ইউনিটে ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ