শিক্ষা

আর সংক্ষিপ্ত হবে না এসএসসির সিলেবাস: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি

২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। এই সিলেবাসের ওপর পাঠদান শেষে পরীক্ষা নেওয়া হবে। এরপরও শিক্ষার্থীরা আন্দোলন করলেও সেটি আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষে পরীক্ষা নেওয়া হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না। তার চাইতে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও দুর্নীতি প্রতিবেদন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নে দীপু মনি বলেন, টিআইবির প্রতিবেদন আমরা দেখেছি। এ বিষয়ে পর্যবেক্ষণ করছি আমরা। দ্রুত সময়ের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ বিষয়ে তুলে ধরা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ