শিক্ষা

ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ

এসএসসি পরীক্ষার্থী / ফাইল ছবি
এসএসসি পরীক্ষার্থী / ফাইল ছবি

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা আয়োজন হবে সেসব কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, এ বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু হবে। এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। এবার তত্ত্বীয় পরীক্ষা জেএসসির ফলাফল মূল্যায়ণ করে নম্বর ম্যাপিং করে নম্বর দেওয়া হবে। নৈর্বাচনিক তিন বিষয়ের তিন পরীক্ষা নেওয়া হবে।

এ পরীক্ষায় সময়, নম্বর ও প্রশ্ন সংক্ষিপ্ত করা হয়েছে। তিন বিষয়ের নম্বর যুক্ত করে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে কারিগরিতে সব বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।

অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ