শিক্ষা

ঢাবিতে আজ থেকে সশরীরে ক্লাস শুরু

হল বন্ধ রেখে ঢাবির স্থগিত পরীক্ষা ১৫ জুন শুরু
হল বন্ধ রেখে ঢাবির স্থগিত পরীক্ষা ১৫ জুন শুরু

আজ রবিবার (১৭ অক্টোবর) থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি সিন্ডিকেট সভায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনার এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ অক্টোবর অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য এবং ১০ অক্টোবর সব আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তও হয় সভায়।

আজ থেকে বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলবে। তবে সশরীরে ক্লাসের পাশাপাশি কোনো বিভাগ বা ইনস্টিটিউট চাইলে সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস অনলাইনেও নিতে পারবে।

বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে ন্যূনতম ৬০ ভাগ ক্লাস সশরীরে নিতে হবে। সেশনজটে কাটাতে ৬ মাসের সেমিস্টার ৪ মাসে সম্পন্ন করার কথাও বলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ