গত ১৭ অক্টোবর (রোববার) অনুষ্ঠিত হওয়া গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
আজ বুধবার (২০ অক্টোবর) বিকেল ৫ টায় এ ফল প্রকাশ করা হয়।
ফলাফল দেখতে এই ওয়েবসাইটে ক্লিক করুন। শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল দেখতে পারবেন।
ভর্তির জন্য মোট আবেদন করেছিলেন ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন। পরীক্ষায় শিক্ষার্থী উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ। আর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ স্কোর ৯৫।
আগামী ২৪ অক্টোবর মানবিক বিভাগ এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: