শিক্ষা

রাবি, জাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

করোনার কারণে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হলো আজ।

বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস শুরুর দিনে ক্যাম্পাস পরিদর্শন করছেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু। গত ৩০শে সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিল সভায় ২০শে অক্টোবর ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হলেও সরকারি বন্ধ থাকায় আজ থেকে তা শুরু হচ্ছে। তবে, সশরীরে ক্লাসে অংশ নিতে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ করোনার টিকা নেয়া থাকতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ১১ই অক্টোবর হল খুলে দেয়ার পর আজ থেকে শুরু হলো শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা। এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের পাশাপাশি সশরীরে ক্লাস শুরু হয়েছে।

দেড় বছর পর সশরীরে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। এর আগে, গত বছরের ৮ই মার্চ দেশে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর ১৭ই মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সকল প্রতিষ্ঠান। সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দফায় দফায় বাড়ানো ছুটি। তবে, সংক্রমণ কমে আসায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ