শিক্ষা

জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৭ নভেম্বর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের (‘এ’ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, আগামী ৭ নভেম্বর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের (‘এ’ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর থেকে ধারাবাহিকভাবে ৮ নভেম্বর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের (‘এ’ ইউনিট) বাকি অংশ, ৯ নভেম্বর জীববিজ্ঞান অনুষদ (‘ডি’ ইউনিট), ১০ নভেম্বর জীববিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) বাকি অংশ, ১১ নভেম্বর ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (‘এইচ’ ইউনিট) এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (‘জি’ ইউনিট), ১৪ নভেম্বর সমাজবিজ্ঞান অনুষদ (‘বি’ ইউনিট), ১৫ নভেম্বর আইন অনুষদ (‘এফ’ ইউনিট) এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট (‘আই’ ইউনিট), ১৬ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদ (‘ই’ ইউনিট) এবং নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ (‘সি-১’ ইউনিট) এবং সর্বশেষ ১৮ নভেম্বর কলা ও মানবিক অনুষদের (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ সাত হাজার ৯৭৮টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন পরীক্ষার্থী। আগামী ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ফলাফল আবেদনকারীর ফোন নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ju-admission.org) পাওয়া যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ