শিক্ষা

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩.৮১ জন। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাবি ও সাত বিভাগীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। আর মোট আসন সংখ্যা ১৫৭০টি। ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ‘ঘ’ ইউনিটে ঢাবিতে পরীক্ষা দেবেন ৬১ হাজার ৮৫০ জন, রাবিতে ১২ হাজার জন, চবিতে ৯ হাজার ৮৯৮ জন, খুবিতে ৮ হাজার ১২৪ জন, শাবিপ্রবিতে ২ হাজার ১৭৮ জন, বেরোবিতে ১১ হাজার ২০ জন, ববিতে ৩ হাজার ১৩ জন, বাকৃবিতে ৭ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

চলতি বছর বিশ্ববিদ্যালয়ের সাত হাজার ১৪৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে তিন লাখ ২৪ হাজার ৩৪০টি। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৫ জন শিক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ‘খ’ ইউনিটে ও সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা ‘চ’ ইউনিটে।

‘ঘ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষার। এর আগে ক, খ, চ এবং গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ