২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের জন্য নির্ধারিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ।
রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
জানা গেছে, দেশের ২২টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৬৭ হাজার ১১৭ জন।
এর আগে গত ১৭ অক্টোবর গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দুইদিন পর ২০ অক্টোবর ফল প্রকাশ করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: