চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল ১১টায় 'বি' ইউনিট দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা।
এবার 'বি' ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ৪২ হাজার ৬শ ৬৮ জন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন। স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভিন্ন প্রশ্নপত্রে আজ এবং কাল দুইদিনে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হবে। আজ প্রথমদিন ১৪ হাজার ২২৩ জন করে দুই শিফটে মোট ২৮ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।
এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাড়ানো হয়েছে শাটল ট্রেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দু'টি উপ ইউনিট মিলিয়ে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।