শিক্ষা

বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

-
-

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় আগামী ৬ নভেম্বর বসতে যাচ্ছেন ৬ হাজার ভর্তিচ্ছু। সোমবার (১ নভেম্বর) সকাল ১০টার পর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

বুয়েট কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (http://ugadmission.buet.ac.bd/) গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে বিভাগ নির্বাচন (পছন্দক্রম) ‘Option Form’ পূরণ করার পরই কেবল প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

গত ২০ ও ২১ অক্টোবর ৪ শিফটে বুয়েট ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২৬ অক্টোবর প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকৃত মোট ১৮ হাজার ৫টি আবেদনপত্র হতে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতি শিফটের ১ হাজার ৫০০তম পর্যন্ত যোগ্যপ্রার্থীর তালিকা ওইদিন বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সে হিসেবে চার শিফটে মোট ৬ হাজার ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় বসতে পারবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ