শিক্ষা

রুয়েটে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

-
-

আধিপত্য বিস্তারের জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসের সিসিআর ভবনের সামনে রুয়েট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসফাক ইয়াসশির ইপু ও সাবেক ছাত্রলীগ কর্মী তানভীর আহমেদ আবিরের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রুয়েট ছাত্রলীগ কর্মীরা দুপুরে নগরীতে জেল হত্যা দিবসের কর্মসূচী শেষে ক্যাম্পাসে ফেরেন। ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসশির ইপু ও তার সর্মথকরা কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হন। এসময় সাবেক ছাত্রলীগ কর্মী আবির এর নেতৃত্বে তার সমর্থকরা সিসিআর ভবনের সামনে আসে।

একপর্যায়ে আবিরের ক্যাম্পাসে ঢোকা নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সেটি ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ