শিক্ষা

ঢাকার সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাবি অধিভুক্ত সাত কলেজ
ঢাবি অধিভুক্ত সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারী সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ।

শুক্রবার (৫ নবেম্বর) সকাল ১০টায় রাজধানী ঢাকার সাতটি কেন্দ্রে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা শুরু হয়। কেন্দ্র সাতটি হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারী কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারী তিতুমীর কলেজ।

পরীক্ষা কমিটির দেয়া তথ্যানুযায়ী, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে সাত কলেজের মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। এরমধ্যে ঢাকা কলেজে ৬০০, ইডেন মহিলা কলেজে এক হাজার ৫৫, সরকারী তিতুমীর কলেজে এক হাজার ৪৬৫, সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৪০০, কবি নজরুল সরকারি কলেজে ৭০০, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১৩০ ও সরকারি বাঙলা কলেজে ৯৬০ আসন রয়েছে।

স্বাস্থ্যবিধি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত চলে এ কার্যক্রম। স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে পুরো ক্যাম্পাসজুড়েই আসন বিন্যাস করা হয়েছে।

পরীক্ষার্থীদের সহযোগিতায় ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ঢাকা কলেজ প্লাটুন, যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরও কাজ করতে দেখা যায়।

করোনা পরবর্তী সময়ে এ ভর্তি পরীক্ষা একটি বড় ধরনের চ্যালেঞ্জ উল্লেখ করে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারী সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার ঢাকা পোস্টকে বলেন, সাতটি কলেজের ভর্তি পরীক্ষার সকল বিষয় নিয়ে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। যদিও গতকাল রাতে কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছিল। আমরা আগেই আমাদের অবস্থান জানিয়েছি যে যেকোনো পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, মিরপুর সরকারী বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এরপর থেকে কলেজগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করানো হয়ে থাকে। এর আগে প্রতিষ্ঠানগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ