শিক্ষা

জাবির ভর্তির পরীক্ষা শুরু হচ্ছে আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের মাধ্যমে এ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়।

অন্য ইউনিটের পরীক্ষার মধ্যে ১১ নভেম্বর আইআইটিভুক্ত ‘এইচ’ ইউনিট এবং আইবিএ জেইউভুক্ত ‘জি’ ইউনিট, ১৪ নভেম্বর সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ১৫ নভেম্বর আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিট এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘আই’ ইউনিট, ১৬ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং কলা ও মানবিকী অনুষদভুক্ত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ‘সি-১’ ইউনিট, ১৮ নভেম্বর কলা ও মানবিকী অনুষদভুক্ত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত) ‘সি’ ইউনিট এবং ২০ ও ২১ নভেম্বর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে তিন লাখ আট হাজার ৬০৬ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬৩ জন। ভর্তি পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ৯টায়। সব ইউনিটের ভর্তি পরীক্ষা ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ ৬০ নম্বর ৮০ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার সময় ৪০ মিনিট। তবে, ওএমআর পূরণের জন্য আলাদাভাবে পাঁচ মিনিট সময় দেওয়া হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য www.juniv-admission.org ওয়েবসাইট থেকে জানা যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ