শিক্ষা

কাল থেকে শুরু হচ্ছে সশরীরে এইচএসসি ও সমমান পরীক্ষা

এসএসসি পরীক্ষার্থী
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার পর আগামীকাল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষাও সশরীরে নেওয়া শুরু হবে। সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে পরীক্ষার সময় ও মান কমানো হয়েছে। আর ফলাফল নির্ধারিত হবে এইচএসসির লিখিত পরীক্ষা এবং জেএসসি ও এসএসসির ফলাফল মিলিয়ে সাবজেক্ট ম্যাপিং করে। কোনো কারণে লিখিত পরীক্ষা না হলে এর বিকল্প হিসেবে থাকছে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন।

১০০ নম্বরের প্রশ্নপত্র ছাপানো হয়ে গেছে আগেই। তবে করোনার সংক্রমণ ঠেকাতে শুধু নৈর্বাচনিক বিষয়ে এবং সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা হবে বলে, পরীক্ষার সময় ও প্রশ্নমান কমানো হয়েছে, যা পরে ১০০ নম্বরের হিসাবে গণ্য করা হবে।

• বিজ্ঞান শাখায় ২৫টি এমসিকিউ’র মধ্যে ১২টির উত্তর দিতে হবে, সময় বরাদ্দ ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে, সময় বরাদ্দ ১ ঘণ্টা ১৫ মিনিট।

• মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ৩০টি এমসিকিউ’র মধ্যে ১৫টির উত্তর দিতে হবে, সময় বরাদ্দ ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে, সময় বরাদ্দ ১ ঘণ্টা ১৫ মিনিট।

এছাড়াও গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় হলো:

• পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকেন্দ্রে ঢুকে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে এলে রেজিস্টারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও দেরির কারণ উল্লেখ করতে হবে।

• কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শুধু মোবাইলফোন ব্যবহার করতে পারবেন, তাও ফিচারফোন হতে হবে।

• নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তার উপস্থিতি ছাড়া প্রশ্ন বহন করা যাবে না এবং কেন্দ্রে বের করা যাবে না।

• অনিবার্য কারণে কোনো পরীক্ষা দেরিতে শুরু করতে হলে যত মিনিট দেরিতে শুরু হবে, তত মিনিট সময় পরীক্ষার্থীদের দিতে হবে।

পরীক্ষার কারণে ২৫শে নভেম্বর থেকে ৩রা জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ রয়েছে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী প্রায় ১৪ লাখ। গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ