শিক্ষা

আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ / AMC
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ / AMC

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে মহানগর ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার দুপুরের দিকে এই সংঘর্ষের সময় ৩ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এমন অবস্থায় কলেজ কর্তৃপক্ষ অনিবার্য কারণ উল্লেখসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ছাত্রদের শনিবার রাত সাড়ে ৮ টার মধ্যে এবং ছাত্রীদের রোববার সকাল সাড়ে ৮টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দিয়েছে।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ৩ ডিসেম্বর জানানো হয়, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ ইউনিট বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার অর্ন্তগত ইউনিট হিসেবে বিবেচিত হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দের দাবি আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ মহানগরের ভেতর। আর তাই আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ মহানগরের অর্ন্তগত ইউনিট হিসেবে বিবেচিত হবে। / চ্যা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ