শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু আজ

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে বিভিন্ন ইউনিটে (ক, খ, গ ও ঘ) ভর্তির জন্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সচিব প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'ক' ও 'ঘ' ইউনিটে মেধা তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা আজ সোমবার ভর্তি হতে পারবেন। এ দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তবে শিক্ষার্থীদের রিপোর্টিং করতে হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে। এই ইউনিট দুটিতে অপেক্ষমাণ তালিকা থেকে একই পদ্ধতিতে ২০ ডিসেম্বর ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া 'খ' ও 'গ' ইউনিটে মেধা তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা আগামী ১৯ ডিসেম্বর ভর্তি হতে পারবেন। এই ইউনিট দুটিতে অপেক্ষমাণ তালিকা থেকে একই পদ্ধতিতে ২৩ ডিসেম্বর ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

আরও জানানো হয়, মেধা তালিকা থেকে ভর্তির জন্য শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। তবে 'ক' ও 'ঘ' ইউনিটের জন্য সাবজেক্ট চয়েজ ১২ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটে শেষ হবে এবং 'খ' ইউনিটের জন্য সাবজেক্ট চয়েজ ১৫ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষার্থী অনলাইনে সাবজেক্ট চয়েজ দিতে ব্যর্থ হলে সশরীরে এসে চয়েজ দেওয়ার সুযোগ রয়েছে। অপেক্ষমাণ তালিকা থেকে সাবজেক্ট চয়েজ ও রিপোর্টিং সবই অনলাইনে সম্পন্ন করতে হবে। 'গ' ইউনিটের ক্ষেত্রে মেধা ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি, সাবজেক্ট চয়েজ এবং রিপোর্টিং সবই সশরীরে সম্পন্ন করতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ