শিক্ষা

জেএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়লো

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) সনদ দিতে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত জারি করা একটি অফিস আদেশে বলা হয়, ২০২১ সালের জেএসসি বা জেডিসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এই ফরম পূরণ করতে শিক্ষার্থীদের কোন ‘ফি’ দিতে হবে না।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর থেকে জেএসসি’র ফরম পূরণ শুরু হয়। ২০ ডিসেম্বরের মধ্যে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।

ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না এবং তারা অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে বলে ৩০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ