শিক্ষা

মার্চে করোনা না বাড়লে পূর্ণ শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষার্থীরা সময়মতো বই হাতে পেয়ে যাবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বিতরণ করা হবে। এতে কোনো রকম সমস্যা হবে না।

আজ রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন: ওমিক্রন নিয়ে এখনও শেষ কথা বলার সময় আসেনি। আমেরিকাতে আমরা দেখেছি ব্যাপকভাবে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে, ইউরোপেও ছড়িয়ে পড়েছে। আমাদের আরও একটু দেখা দরকার। আমরা ভালো আছি, এটা সরকারের যেমন সাফল্য আবার আমাদের সচেতনও থাকতে হবে। পশ্চিমা বিশ্বে এই সময়টাতে করোনার প্রকোপ বাড়ে। কিন্তু আমাদের দেশে মার্চ মাসে করোনার প্রকোপ বাড়ে। তাই মার্চ মাস না আসার আগ পর্যন্ত আমরা বলতে পারব না ভালো আছি। মার্চে যদি করোনার প্রকোপ না বাড়ে, তখন হয়তো আমরা পুরো শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে পারবো।

১৭ কোটির বেশি বই বাঁধাই হয়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, ‌৯৫ শতাংশের বেশি বই ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। আগামী তিন-চার দিনের মধ্যে সবটাই হয়ে যাবে। তারপরও স্বল্প সংখ্যক বাদ থাকতে পারে। সেটাও আমরা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিশুদের হাতে দিতে পারবো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ